রোজদিন ডেস্ক : পালাবদলের বাংলায় নতুন ট্রেন্ড, ডিম ছোঁড়া, কারও ভাষায় ডিম থেরাপি। সোজা কথায় তৃণমূল নেতা, নেত্রীদের প্রকাশ্যে দেখলেই তাদের লক্ষ্য করে ডিম ছুঁড়ছে জনতা। এই প্রবণতা দিনকে দিন বাড়ছে। সোমাবার বিকেলে খোদ তৃণমূলনেত্রীর বাড়ির সামনে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করেও ছোঁড়া হয় ডিম। ডিম তাঁর মাথায় লাগে। এরপর রাত ১১টা ১৫ নাগাদ কুণাল কালীঘাট থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন ও দোষীদের গ্রেফতারির দাবি জানান। রাতে একাই থানায় যান কুণাল। তাঁর আরও অভিযোগ, তখন অভিযুক্তরা দল নেধে এসেছিল ও তাঁর সঙ্গে অসভ্যতা করে। তবে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে তিনি অটল।

Be the first to comment