কর্মরত শিক্ষকদের টেট বাধ্যতামূলক করার প্রতিবাদে মঙ্গলবার প্রতিবাদ মিছিলের ডাক

Spread the love

রোজদিন ডেস্ক: কর্মরত শিক্ষক শিক্ষিকা দের টেট পরীক্ষা বাধ্যতামূলক করার প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় বিভিন্ন শিক্ষক সংগঠন প্রতিবাদ মিছিল করবেন। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলার লেনিন মূর্তি অবধি যাবে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা জানান, ২০২৮ এর ৩১ আগস্টের মধ্যে কর্মরত শিক্ষক শিক্ষিকা দের টেট বাধ্যতামূলক করার প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন হচ্ছে। রাজ্যে সব শিক্ষক সংগঠন এর প্রতিবাদে সরব হয়েছেন। এই নির্দেশের ফলে রাজ্যের ৯০ হাজার শিক্ষক শিক্ষিকা সমস্যায় পড়েছেন। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হলে সমস্যা মেটানোর চেষ্টা হবে বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আশ্বাস ও দিয়েছিলেন৷ আনন্দ হান্ডা জানান, রাজ্যের নতুন সরকার তাঁদের এই সমস্যা সমাধানে সদর্থক ভূমিকা নেবে বলে তাঁরা আশা করছেন। মঙ্গলবার তাঁরা রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে এই বিষয়ে দাবি পত্র পেশ করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*