কলকাতা বিমানবন্দরে যাত্রী সুবিধা দিবস পালিত

Spread the love

রোজদিন ডেস্ক: সারা,দেশের সঙ্গে কলকাতা বিমানবন্দরে ও সোমবার উৎসাহ উদ্দীপনা র সঙ্গে যাত্রী সুবিধা দিবস পালিত হয়।এই উপলক্ষে যাত্রীদের “একটি গাছ মায়ের নামে ” শীর্ষক প্রকল্পে চারা গাছ বিতরণ করা, অঙ্কন প্রতিযোগিতা, ছবির প্রদর্শনী ইত্যাদি নানা আয়োজন করা হয়৷ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা র ব্যবস্থা ও ছিল, এতে বহু যাত্রী অংশ নেন। চলে সঙ্গীতানুষ্ঠান, সেলফি তোলা সহ নানা সাংস্কৃতিক কর্মকান্ড ও। দিন ভর কলকাতা বিমানবদরে ছিল রীতিমত উৎসবের মেজাজ।

বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং বলেন,যাত্রীদের সুবিধা দেওয়া তাঁদের কর্তব্য ও তা রক্ষায় তাঁরা প্রতিশ্রুতি বদ্ধ৷
পুর্বাঞ্চলের আঞ্চলিক এক্সিকিউটিভ ডিরেক্টর হরগোবিন্দ মিনা যাত্রী পরিসেবা , যাত্রী কল্যাণে তাঁদের নিরলস প্রয়াস অব্যাহত আছে বলে জানান।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*