রোজদিন ডেস্ক : তাঁর মাথার দাম ছিল কোটি টাকা। আজ সকালে ঝাড়খন্ডের পাতিপিরি জঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে প্রাণ হারালেন সেই সহদেব সোরেন ওরফে প্রবেশ-সহ তিন মাওবাদী (maoist)। ঘটনাস্থলে তল্লাশি অভিযান চলছে।
নিহত সহদেব সোরেন মাওবাদী কেন্দ্রীয় কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বহুদিন থেকেই পুলিশ তাঁকে খুঁজছিল। সন্ধান দিতে পারলে মাথার দাম ধার্য ছিল এক কোটি টাকা।
আজ পুলিশ ও যৌথ বাহিনী পাতিপিরি জঙ্গলে অভিযান করলে মাওবাদী দের সংগে সংঘর্ষ হয়। নিহত অপর দুজনও গুরুত্বপূর্ণ ছিকেন। মাওবাদী স্পেশাল এরিয়া কমিটির দুই সদস্য রঘুনাথ হেমব্রম ও বীরসেন গাঞ্জুর মাথার দাম ছিল যথাক্রমে ২৫ লক্ষ ও ১০ লক্ষ টাকা। নিহতদের কাছ থেকে পুলিশ তিনটি একে ৪৭ রাইফেল ও উদ্ধার করেছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ চলতি বছরের শুরুতে দেশকে মাওবাদী মুক্ত করার কথা ঘোষণা করেন। এই প্রেক্ষিতে মাওবাদী নিকেশে দেশের বিভিন্ন রাজ্যে তেড়েফুঁড়ে নেমেছে নিরাপত্তা বাহিনী। তাঁদের খোঁজে বিভিন্ন এলাকায় গোপন চরও রাখা হয়েছে।

Be the first to comment