আবেদনকারীর দাবি খারিজ, সম্পূর্ণ নয়, ওয়াকফ (waqf) আইনের কয়েকটি ধারায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক : আবেদনকারীদের দাবি মতো সম্পূর্ণ ওয়াকফ (waqf) আইনের ওপর কোনও স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ব্যাখ্যা, পুরো আইনের ওপর স্থগিতাদেশ দেওয়ার মত কিছু পাওয়া যায়নি। তবে এই আইনের কয়েকটি ধারার উপর সোমবার স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। বিশেষ করে ওয়াকফে সম্পত্তি দান করার জন্য ৫ বছর ইসলাম ধর্মাচরণ করার যে শর্ত দেওয়া হয়েছিল ওয়াকফ সংশোধনী আইনে, তার উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি এজি মসিহর বেঞ্চ। রায় দিতে গিয়ে বেঞ্চ বলে, গোটা আইনটিকেই এক্ষেত্রে চ্যালেঞ্জ করা হয়েছে। তবে পুরো আইনের বিরুদ্ধে শুনানির মতো যুক্তি পাওয়া যায়নি। তবে যেসব ধারা বিশেষভাবে চ্যালেঞ্জের মুখে রয়েছে, সেই ধারাগুলোর ওপর আমরা স্থগিতাদেশ জারি করছি।

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইনের আর যে ধারাগুলির উপরে স্থগিতাদেশ দিয়েছে, সেগুলি হল, কোনও সরকারি জমি ওয়াকফ অধিগ্রহণ করেছে কিনা, তা বিচার করার জন্য সরকারি অফিসার নিয়োগের সিদ্ধান্ত আপাতত স্থগিত।কেন্দ্রীয় স্তরে ওয়াকফ কমিটিতে অন্তত ৪ জন অ-মুসলিম এবং রাজ্যস্তরের কমিটিতে অন্তত ৩ জন অ-মুসলিমকে রাখার আইনি ক্ষেত্রের উপরেও স্থগিতাদেশ জারি। সংশোধনী আইন অনুযায়ী নতুন ওয়াকফ কমিটিতে যে সরকারি অফিসার নিযুক্ত হবেন, তাকে অবশ্যই অ-মুসলিম হতে হবে। এটাও আপাতত স্থগিত থাকছে। সংশোধনী আইনে সরকার নিয়োজিত অফিসার ওয়াকফ বোর্ডের রেভিনিউ রেকর্ড খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। এই আইনি সংস্থানের উপরও স্থগিতাদেশ দিয়েছে বেঞ্চ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*