রোজদিন ডেস্ক : আমেরিকার সঙ্গে দেশের শুল্ক যুদ্ধের আবহে নাম না করে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পকে বিঁধলেন RSS প্রধান মোহন ভাগবত (Mohan Baghbat)। এই দেশের সুদীর্ঘ ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য র উল্লেখ করে তিনি বলেন৷, তিন হাজার বছর আগে পৃথিবীকে পথ দেখিয়েছিল ভারত। কিন্তু কোন আগ্রাসী মনোভাব ছিল না, এই দেশ সারা বিশ্বকে পথ দেখিয়েছে, জ্ঞান ভান্ডার বিতরণ করেছে, কোন দেশ জয় করতে যায়নি, কোন দেশের বাণিজ্য, আভ্যন্তরীণ ক্ষেত্রে মাথাও গলায়নি। এমনই এক মহান, সুন্দর ভারতের চিত্র তুলে ধরে পরোক্ষে মার্কিন রাষ্ট্রপতি কেই তিনি বিঁধলেন বলে মনে করা হচ্ছে। প্রহ্লাদ প্যাটেলের লেখা নর্মদা পরিক্রমা বই-এর উদবোধন করে তিনি এই সব বলেন।
এমনকি প্রাচীন বিশ্বে সবার সংগে যোগাযোগ ব্যবস্থাও ভাল ছিল দাবি করে তিনি বলেন, এখন আর তা নেই।
প্রাচীনকালে ভারত যে পৃথিবীর অন্যতম সেরা দেশ ছিল, এমন কথা বারবারই দাবি করে আরএসএস। সেই ভারতে প্রযুক্তিও উন্নত ছিল, সুসম্পর্ক বজায় ছিল সবার সঙ্গে ইত্যাদি বলেন তাঁরা। ভারতের ওপর বিপুল শুল্ক আরোপ করা নিয়ে অতি সম্প্রতি ও তাঁর মন্তব্য ছিল,দেশের ক্রমবর্ধমান শক্তি দেখে বিশ্বের বড় শক্তিগুলি চিন্তিত। সেবারে ও আমেরিকা তাঁর নিশানায় ছিল। এবার ও নাম না করে ওই দেশ কেই তিনি বিঁধলেন বলে মনে করা হচ্ছে।

Be the first to comment