পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. তিন দিন ধরে ফোর্ট উইলিয়াম তথা বিজয় দুর্গে শুরু হয়েছে কম্বাইন্ড কমান্ডারস কনফারেন্স। আজ তার উদ্বোধনে ফোর্ট উইলিয়াম এ আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  2. প্রায় চার ঘণ্টা বিজয় দুর্গে কাটিয়ে একটা ছত্রিশ নাগাদ প্রধানমন্ত্রীর কনভয় বেরোলো ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বার থেকে।
  3. প্রসঙ্গত তিন দিন ধরে হবে এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি সেনার সংস্কার ও রূপান্তর নিয়েও আলোচনা হয়।
  4. বিজয় দুর্গ থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর কনভয় যায় আর সি টি সি হেলিপ্যাড গ্রাউন্ডে। সেখান থেকে চপারে করে বিমানবন্দরে যান তিনি। বিমানবন্দর থেকে বিহারের পূর্নিয়ার উদ্দেশ্য উড়ে যান।
  5. গতকাল প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা থেকে আজকে বিদায় অনুষ্ঠান বিমানবন্দরে ছিলেন বিজেপি নেতৃবৃন্দ । ছিলেন সুকান্ত মজুমদার , শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং রাজ্য সরকারের পক্ষে মন্ত্রী সুজিত বসু।
  6. অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সমস্ত পদাধিকারী ও কার্যকর্তা বোনদের হার্দিক অভিনন্দন ও শুভকামনা জানালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
  7. সমাজ মাধ্যমে প্রিয়াঙ্কা লেখেন আমাদের বোনেদের কঠোর পরিশ্রম, অঙ্গীকার দেশকে শক্তিশালী এবং মহিলাদের আত্মনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনাদের সকলের লড়াই, আত্মবলিদানকে আমার সালাম।
  8. সোমবার কংগ্রেস নেতারা রাহুল গান্ধী বন্যা কবলিত পাঞ্জাব পরিদর্শনে যান। তিনি অমৃতসরের বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন , তাদের দুঃখ দুর্দশা কথা জানতে চান।
  9. অমৃতসরের রামদাস এলাকায় ঐতিহাসিক বাবা বুধা সাহিব গুরদ্বারাতে যান রাহুল।
  10. যাদবপুরে তৃতীয় বর্ষের মৃতা ছাত্রীর বাবা লাল বাজারে পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে দেখা করলেন।
  11. যাদবপুরে মৃত ছাত্রীর বাবা মা মনে করেন তাদের মেয়েকে খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন কেন মা বাবা এই কথা বলছেন তা খতিয়ে দেখা উচিত, তদন্ত হওয়া উচিত।
  12. তিস্তা তোর্সা এক্সপ্রেসে উদ্ধার মালদহের দুই নাবালক পড়ুয়া। তাদের পাচার করে গোয়া নিয়ে যাওয়া হচ্ছিল। পাচার রুখে দিল আরপিএফ।
  13. যাত্রা শুরু হল সাইরাং কলকাতা এক্সপ্রেসের ।রেলের মাধ্যমে জুড়লো বাংলা মিজোরাম।
  14. সোনারপুরে অনলাইন বাইক চালককে চপারের কোপ। তার ফোন বাইক ছিনতাই এর চেষ্টা।
  15. উত্তর ২৪ পরগনার গাইঘাটায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি। সেভেন এমএম পিস্তল নিয়ে দাপাদাপি শুভঙ্কর মল্লিকের। যুবক ধৃত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*