এনসিপিআই-এ ছন্দপতন!  এনডিএ বৈঠকে গরহাজির তিন সাংসদ

Spread the love

রোজদিন ডেস্ক :

এনসিপিআই এ কি ছন্দপতনের পূর্বাভাস! আজ সকালে এনডিএ বৈঠকে দলের তিনজন সাংসদ যোগ না দেওয়ার বিভিন্ন মহলে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

আজ দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র সঙ্গে তাঁদের বৈঠকের আগে এই ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে এনসিপি আই শিবির। যদিও এনডিএ বৈঠকে না গেলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁরা যোগ দেবেন।

মুর্শিদাবাদের তিন সংখ্যালঘু সাংসদ খলিলুর রহমান, আবু তাহের ও ইরফান পাঠান আজ এনডিএ-র বৈঠকে যাননি। সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার-সহ বাকি রা অবশ্য এনডিএ -র বৈঠকে যোগ দিয়েছেন।

আজ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে প্রথম সারিতে বসেছিলেন সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার প্রমুখ।

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি গেছেন। সব সাংসদ এই বৈঠকে যোগ দেবেন বলে জানা যায়।

এনসিপিআই-এ যোগ দিলেও এখনও তার স্বীকৃতি না মেলায় সাবেক তৃণমূলের রাজ্যের সাংসদরা কিছুটা হলেও এখনও চিন্তায় আছেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে উন্নয়ন নিয়ে বৈঠকে অবশ্য তাঁরা সকলেই আগ্রহী। এই নিয়ে আলোচনা করবেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*