রোজদিন ডেস্ক :
আজ সকালের ব্যস্ত সময়ে আচমকা ভূমিকম্পে রাজ্যর কেঁপে ওঠাকে তীব্র কটাক্ষে বিঁধলো বিজেপি।
এই ভূকম্পনের ঠিক পরেই সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিজেপির প্রশ্ন, এটাও কি এসআইআরের জন্য হল??
এই কটাক্ষের পালটা জবাব দিতে দেরি করেনি শাসক দলও। গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষে বিঁধে সমাজ মাধ্যমে তারা ও জানায়, এটা (ভূমিকম্প) আসলে বিজেপির পায়ের তলার মাটি কেঁপে উঠেছে। ২০২৬-এ তাদের নিশ্চিত পরাজয়ের সূচনা। কেন্দ্রকে কটাক্ষ করে টিএমসি আরও বলে, দিল্লির জমিদাররাও তা শীঘ্রই টের পাবেন, এই কম্পন সেখানেও পৌঁছে যাবে।

উল্লেখ্য, রাজ্যে এসআইআর, আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্য ও কেন্দ্রর শাসক দলের চাপান উতোর চলছে।
আজকের ভূমিকম্প নিয়েও উভয় পক্ষের তরজা চললো।

Be the first to comment