সকাল থেকে কলকাতা হাওড়া-সহ রাজ্যের ২৫ জায়গায় কয়লা চুরির তদন্তে ইডির তল্লাশি অভিযান, ঘিরে ফেলা হল সল্টলেকের দুই ব্যবসায়ীর বাড়ি

Spread the love

রোজদিন ডেস্ক : কয়লা চুরির তদন্তে ফের তৎপর ইডি। শুক্রবার সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এদিন সকাল থেকে একযোগে রাজ্যের ২৫টি জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। কলকাতা, হাওড়া, সল্টলেক, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুরেও তল্লাশি চলছে। এদিন সকালে সল্টলেকের দুটি জায়গায় পৌঁছয় ইডি। সল্টলেকে সেক্টর-২তে এক ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়িতে ঢুকে তল্লাশি শুরু হয়। সল্টলেকের একে ব্লকের এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দেন ইডি কর্তারা। হাওড়ার সলপের এক ব্যবসায়ীর বাড়িতেও শুরু হয়েছে তল্লাশি। কয়লা চুরির মামলায় এই তল্লাশি চালাচ্ছে ইডি। ঝাড়খণ্ড সীমান্তে এক কুখ্যাত কয়লা মাফিয়ার বাড়িতেও চলছে তল্লাশি।ধনবাদ এবং পার্শ্ববর্তী এলাকায় মোট ১২ জায়গায় অভিযান চলছে ইডির।সকাল ৬টা থেকে বিসিসিএল-এর ঠিকাদার ও বড় কয়লা ব্যবসায়ীর বাড়ি ও অফিসেও হচ্ছে তল্লাশি। ​জানা গিয়েছে, ইডির এই অভিযান মূলত বিসিসিএলর টেন্ডারে অনিয়ম ও দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত। ইডির কলকাতার কর্তারা এ রাজ্যে কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত ঠিকাদার এবং ইসিএল-এর আধিকারিকদের আস্তানায় তল্লাশি চালাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*