তোলাবাজি, ভয় দেখানো, ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে

Spread the love

প্রতিবেদন: তোলাবাজি থেকে ভয় দেখানো। একুশের নির্বাচনের ফল ঘোষণার পর, ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল তাঁর। এইরকম একাধিক অভিযোগ গ্রেফতার হলেন নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে। কিছু দিন আগে তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু পলাতক সনৎ-এর দেখা মেলেনি। অবশেষে শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ। শনিবারই তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। তাঁর নির্দেশেই এলাকায় তোলাবাজি চলত, এমনই অভিযোগ। নৈহাটিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষেও তাঁর নাম জড়িয়েছিল। এই অভিযোগগুলির তদন্ত শুরু হয়েছে। শনিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে দত্তপুকুরে তার গোপন ডেরায় হানা দেন তদন্তকারীরা। সেখান থেকে তাঁকে গ্রেফতার করে নৈহাটি থানায় নিয়ে আসা হয়। থানার সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। বিক্ষোভকারী প্রাক্তন বিধায়কের কঠিন শাস্তির দাবি তোলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*