চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক দলনেতা হতেই এমন সিদ্ধান্ত ; জোর জল্পনা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ-এর পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হবার পরই এমন সিদ্ধান্ত। সেইসঙ্গে ডেপুটি স্পিকার কাকলি ঘোষ দস্তিদারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি এবার থেকে লোকসভায় পিছনের বেঞ্চে বসতে চান।
সোমবার মুখ্যমন্ত্রী ও দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে দলের সাংসদদের এক ভার্চুয়াল বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন তিনি।
কল্যাণ নিজে তাঁর এই সিদ্ধান্ত প্রসঙ্গে জানিয়েছেন, ‘মমতা ব্যানার্জি জানিয়েছেন লোকসভায় দলের কো-অর্ডিনেশন ঠিকমতো হচ্ছে না। আঙুল তুলেছেন আমার দিকে। তাই আমি সরে গিয়েছি। দিদি যখন মনে করছেন ঠিকঠাক সমন্বয় হচ্ছে না তখন আমিই সরে গেলাম।’
পাশাপাশি তিনি আরোও জানান, লোকসভায় তিনি ‘ঝগড়া’ করছেন কেন সেই বিষয়টিও দলনেত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে উঠে এসেছে। ফলে সবকিছু মিলিয়েই তিনি এদিন বৈঠকের পর চিফ হুইপ পদ থেকে ইস্তফা দেন।
তিনি সাফ জানান, কেউ ঠিকমতো লোকসভায় আসবেন না তবে দায় কেন তাঁর উপর পড়বে! তৃণমূলের একটি সূত্র থেকে জানা যায়, এর আগে কল্যাণের সঙ্গে আরেক তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রর প্রবল মতানৈক্য নিয়ে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। সেক্ষেত্রে কল্যাণ পরিষ্কার জানিয়েছিলেন, তাঁকে কেউ গালাগালি করবে আর তিনি চুপচাপ সেটা হজম করে নেবেন এটা কোনোভাবেই সম্ভব নয়।যদিও জানা যায় পরে ফোনে অভিষেকের সাথে কথা হয় কল্যাণের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*