TMC Leader Arrest, ভোট পরবর্তী হিংসা, গণধর্ষণ-সহ একাধিক অভিযোগ তাঁর বিরুদ্ধে 

Spread the love

রোজদিন ডেস্ক :

তাঁর বিরুদ্ধে একুশের নির্বাচন পরবর্তী হিংসা, গণধর্ষণ সহ একাধিক অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভোলা সর্দার এবার পুলিশের জালে। রাজ্যে পালাবদলের পর তাঁর খোঁজ মিলছিল না। জেলার বাইরে থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলবন্দি বিধায়ক দিলীপ মন্ডলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। পুলিশ,সূত্রে প্রকাশ, ধৃত ভোলা সর্দারের বিরুদ্ধে স্থানীয় মানুষের বহু অভিযোগ। শুক্রবার রাতে গোপন সূত্রে পুলিশ তাঁর খোঁজ পায়। গতকাল তাঁকে আদালতে পেশ করার পর সাতদিন পুলিশ হেফাজত হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগগুলি খতিয়ে দেখার পাশে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রাক্তন শাসক দলের বিধায়কের ছত্রছায়ায় থাকা ভোলা সর্দার এলাকার ত্রাস ছিলেন বলে অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*