রোজদিন ডেস্ক :
পাকিস্তানের গোয়েন্দাদের তথ্য পাচারের অভিযোগে তামিলনাড়ুতে এক বাঙালি নৌসেনা কর্মী (Bengali Naval Official) প্রদীপ মুখার্জি কে গ্রেফতার করেছে অন্ধ্র প্রদেশের কাউন্টার ইন্টেলিজেন্স সেল (সিআই)।
সমাজ মাধ্যমে আলাপ হওয়া এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে তিনি দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার তাঁকে গ্রেফতার করার পর সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য দেখা দেয়৷ ধৃত প্রদীপ মুখার্জি বিশাখাপত্তনমে ইষ্টার্ন নেভাল কমান্ডে কর্মরত। সম্প্রতি তামিলনাড়ুর কোয়েম্বাত্তুরে তিনি প্রশিক্ষণ নিতে গেছিলেন৷
২০১৪ সালে নৌসেনায় যোগ দিয়েছিলেন তিনি। কয়েক মাস আগে সমাজ মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা চক্রের এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান তিনি। তদন্তকারীদের দাবি, বিশাখাপত্তনমের নৌঘাঁটি সম্পর্কে গুরুত্বপূর্ণ, সংবেদনশীল বহু তথ্য তিনি তুলে দেন।
অন্ধ্র প্রদেশের জঙ্গি সংক্রান্ত এই বিশেষ পুলিশের দল ডিজিটাল মাধ্যমে সন্দেহ জনক গতিবিধি লক্ষ্য করে তদন্ত শুরু করে। তারা প্রদীপ মুখার্জি গতিবিধি র ওপর নজরদারি চালায়। বেশ কিছু প্রমাণ হাতে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে তাঁর হেফাজত চেয়ে আবেদন করে। অনুমতি মেলার পর গতকাল তামিলনাড়ু থেকে গ্রেফতার করে সিআই।
মহিলা সম্পর্ক ছাড়া এর সঙ্গে কোন আর্থিক লেনদেন ছিল কিনা পুলিশ তদন্ত করছে।
একজন বাঙালি নৌসেনা আধিকারিকের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ নিয়ে বিস্মিত তাঁর পরিবার, পরিচিত মহল।

Be the first to comment