- অশোক সিঙ্ঘলের জন্মশতবার্ষিকী উপলক্ষে রবিবার কলকাতার আলিপুরে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- শুভেন্দু বলেন, ‘হিন্দু ধর্মকে যারা অপমান করেছে, কালের নিয়মে তারা বিদায় নিয়েছে। আগের সরকারের আমলে ধর্ম দেখে অত্যাচার করা হতো পশ্চিমবঙ্গে। গত কয়েক বছরে এই রাজ্যে ধর্ম দেখে অত্যাচার করা হয়েছে। আমি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি।’
- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরের নেতৃত্বে একটি মিছিলের আয়োজন করা হয়। দক্ষিণ মুম্বইয়ের মেট্রো সিনেমা থেকে শুরু হয় ঠাকরে ভাইদের মিছিল। মিছিল যায় বৃহন্মুম্বই পুরসভার সদর দপ্তর পর্যন্ত। কংগ্রেস ও শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি নেতৃত্ব এই মিছিলে যোগদান করেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘বিরাট গর্জন মোর্চা’।
- লোকভবনের তরফে আয়োজন করা হয়েছে প্রবন্ধ প্রতিযোগিতার। স্কুল এবং কলেজ-বিশ্ববিদ্যালয় স্তরে এই প্রতিযোগিতা হতে চলেছে। এই প্রসঙ্গে লোকভবনের তরফে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে প্রবন্ধ রচনার বিষয়বস্তুও।
- বামেদের আইনজীবী সেলের উপর হামলার অভিযোগ। সেই নিয়ে ঘিরে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্য আইনজীবী শামিম আহমেদের উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
- রাজ্যসভা ভোটে বিজেপি প্রার্থী কোয়েল মল্লিক। এর আগে চলতি বছরের ৫ মার্চ তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন কোয়েল।
- নন্দীগ্রামে আক্রান্ত ISF প্রার্থী সবেমিরাজ আলি খান। রবিবার সকালে দাউদপুরের নয়নানে ISF প্রার্থী ভোট প্রচারে বেড়িয়েছিলেন। সেই সময়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
- দুর্গাপুরের অন্ডালের টপলাইন ব্রিজে ছাই বহনকারী ট্যাংকারে আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, গাড়িটি জামুরিয়া থেকে দুর্গাপুরে যাচ্ছিল।
- মহম্মদবাজারের আরও এক সরকারি আধিকারিক এ বার পুলিশের জালে। গ্রেপ্তার মহম্মদবাজারের তৎকালীন BLLRO সব্যসাচী মণ্ডল। SIT-এর হাতে গ্রেপ্তার হন তিনি। নকল ডিসিআর তৈরির অভিযোগে সব্যসাচীকে গ্রেপ্তার করা হয়।
- হাওড়ার ডোমজুড়ে চায়ের দোকানে হঠাৎ চলল গুলি। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ জাপানি গেট এলাকায় এক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় স্থানীয় এক ব্যক্তি। তিনি এলাকায় ‘বাপি বিরিয়ানি’ নামে পরিচিত।
- ইএম বাইপাসের উপর দাউ দাউ করে জ্বলে উঠল গাড়ি। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
- এসআরএফটিআইয়ের সামনে ‘বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন প্রতিবাদ দেখায়।
- রবিবার সকালে পঞ্চসায়র থানা এলাকা থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ। বাড়ির ভিতর থেকে ২জনের দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান, স্ত্রী-কে খুন করে, আত্মঘাতী বৃদ্ধ।
- রবিবার শেক্সপিয়র সরণি থানা এলাকার একটি হোটেলে তল্লাশি। পুলিশ ও STF যৌথ ভাবে এই তল্লাশি অভিযান চালায়। সূত্রের খবর, মাদক সংক্রান্ত মামলায় এই অভিযান চালানো হচ্ছে।
- পুলিশের ব্যারিকেড ভেঙে পালানোর সময়ে গ্রেপ্তার এক মাদক পাচারকারী। গুজরাটের আরাবল্লী জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত যুবক পালানোর সময়ে তার পায়ে গুলি চালায় পুলিশ। যার জেরে গুরুতর জখম হয় পাচারকারী। সেই সময়ে গ্রেপ্তার করা হয় তাঁকে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। সেই গাড়ি থেকে প্রায় ৬৪ লক্ষ টাকা মূল্যের ৪২৬ কেজি মাদক বাজেয়াপ্ত হয়েছে।

Be the first to comment