Lust for Luxurious Life, তেলেঙ্গানায় গ্রেফতার প্রাক্তন সেনা কর্মী

Spread the love

রোজদিন ডেস্ক : 
বরাবরই বিলাসবহুল জীবন পছন্দ ছিল তাঁর। সেনাবাহিনীতে চাকরি পাওয়ার আগেও বেশ কিছু চুরিতে হাত পাকিয়েছিলেন উপ্পুখোল্লা মাল্লেশ ওরফে রাজু। সেনায় যোগ দেওয়ার পরও সেই স্বভাব যায়নি। তেলেঙ্গানার বোল্লারামের মাদ্রাজ রেজিমেন্ট থেকে অস্ত্র চুরি করে ব্যাঙ্ক, গয়নার দোকানে ডাকাতির ছক কষেন তিনি। সেনাবাহিনীর অস্ত্র চুরি করে তা বিক্রি করতে গিয়ে ধরা পড়েন এই প্রাক্তন সেনা হাবিলদার। তাঁকে এই কাজে সহায়তার অভিযোগে তিন সেনা কর্মী সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মালকাজগিরির পুলিশ কমিশনার সুমাথি এই সব খবর জানান৷
এই সব ঘটনায় আরও কেউ জড়িত কিনা পুলিশ তদন্ত করছে।
ধৃত মাল্লেশের বিরুদ্ধে সেনাবাহিনীর অস্ত্র চুরি, তা গোপনে বিক্রি, মহাসড়কে ডাকাতি সহ বহু অভিযোগ আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*