রোজদিন ডেস্ক :
গত জুলাই এ রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। তাঁকেই আবার রাজ্যসভার উপ নির্বাচনে প্রার্থী করলো বিজেপি।
আজ দলীয় সূত্রে এই খবর জানা যায়। কোয়েল মল্লিকই যে নিজের ছেড়ে যাওয়া আসনে আবার প্রার্থী হতে পারেন আগেই এর ইঙ্গিত মিলেছিল। গত জুলাই মাসে সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর তিনি ও দলের মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছিলেন। এর আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হওয়ার পর একদিনও তিনি সংসদে যাননি। রাজ্যে পালাবদলের পর জুলাই মাসে সাংসদ পদে ইস্তফা দেন।
তৃণমূলের আগের তিন রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকের মত তিনি ও এবার সরাসরি বিজেপিরই প্রার্থী হয়ে রাজ্যসভায় যাবেন।
অন্যদিকে উত্তরাখণ্ড থেকে রাজ্যসভার একটি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন দীনেশ আর্য। চলতি মাসের ষোল তারিখ এই নির্বাচন হওয়ার কথা।
এর মধ্যে উত্তরপ্রদেশের দশটি আসনও আছে।

Be the first to comment