নাগরাকাটার পালটা ত্রিপুরা! আক্রান্ত TMC কার্যালয়

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তরবঙ্গের নাগরাকাটায় বিজেপির সাংসদ, বিধায়ক আক্রান্ত হওয়ার পর আজ ত্রিপুরার আগরতলায় তৃণমূল কংগ্রেস এর কার্যালয়ে হামলা হয়। বিজেপি এই হামলা করেছে বলে TMC- র অভিযোগ। দলীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকজন বিজেপি সমর্থক তাঁদের কার্যালয়ে চড়াও হয়ে ব্যপক ভাঙচুর করেন।
এই ঘটনায় ক্ষুব্ধ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানান,বাংলায় টিএমসিকে পরাস্ত করতে না পেরে যেখানে তারা ক্ষমতাসীন, সেখানে তারা আক্রমণ করছে। আজ বিজেপির কার্যকর্তারা ত্রিপুরায় তাঁদের কার্যালয়ে হামলা চালায়। ত্রিপুরা পুলিশের সামনেই এই হামলা হয় বলে তিনি জানান। বিজেপির এই হামলা নতুন না বলে অভিষেক ব্যানার্জি জানান। ২০২১, সালে ত্রিপুরায় একই ভাবে তাঁর কনভয়েও হামলা হয়েছিল।
আগামী কাল দলের পাঁচ সদস্যর এক প্রতিনিধি দল আগরতলা গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
তৃণমূল কংগ্রেস এর আর ও অভিযোগ, বিজেপি মুখে গনতন্ত্রের কথা বলে, অথচ একের পর এক রাজ্যে এর ভিত্তি ই জ্বালিয়ে দিচ্ছে। ওরা ভাংচুর করতে পারে, কর্মী দের আক্রমণ করতে পারে,কিন্তু তাদের চেতনা কে রোধ করতে পারবে না বলে দল জানিয়েছে।
গতকাল নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের ওপর হামলার জেরে এই হামলা বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*