রোজদিন ডেস্ক : হিমাচল প্রদেশে পাহাড় ধসে প্রাণ হারালেন ১৮ জন। প্রবল বৃষ্টিতে বিলাসপুরে পাহাড় ধসে একটি যাত্রীবাহী বাসের ওপর পড়লে এই মর্মান্তিক ঘটনা হয়। বেসরকারি ওই বাসে ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। বৃষ্টির মধ্যে উদ্ধার কাজ চলে। ৩ জনকে উদ্ধার করা হয়েছে।
বাল্লু সেতুর কাছে বাসটির ওপর আচমকাই পাহাড়ের ধসের সঙ্গে কাদার স্রোত পাথর এসে পড়ে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এই ঘটনায় শোক প্রকাশ করে জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি অবিরত যোগাযোগ রেখেছেন। উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী কুলু থেকে বিলাসপুর রওনা দিয়েছেন।
ছবি : প্রতীকী

Be the first to comment