রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ত্রিপুরায় TMC কার্যালয়ে হামলা নিয়ে রুষ্ট। আজ কলকাতা ফিরে এই বিষয়ে বিজেপিকে তোপ দেগে তিনি জানান,আজ তাঁদের প্রতিনিধি দলকে আগরতলায় প্রিপেড ট্যাক্সিও দেওয়া হয়নি। কিছু না পেলে তিনি ওঁদের হেঁটে যেতে বলেছেন। বিজেপি কে তীব্র আক্রমণ করে তিনি জানিয়ে দেন, তেমন হলে তিনি নিজে ওখানে যাবেন, দেখবেন কার কত দম!! বিজেপিকে আগে নিজেদের ঘরের দিকে নজর দিতে বলেন তিনি।
বিভেদ তৈরি করে বিজেপি দেশকে শেষ করে দেবে বলে মন্তব্য করেন।
তোপ অমিত শাহ-কে :
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে আজ মীরজাফর বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেন, সব বিষয়ে ওঁর ওপর ভরসা না করাই ভাল। এই কথা বলায় তিনি দুঃখিত বলেও জানান। সঙ্গে যোগ করেন, বেশি বিশ্বাস করলে মীরজাফরের মত পরিণতি হতে পারে।
নির্বাচন কমিশনকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ওরা কি বিজেপির কথায় চলছে? কমিশন কি বিজেপির অধীন? আসলে সব কিছুই এখন অমিত শাহর নির্দেশে চলছে বলে তাঁর মন্তব্য, মনে হয় উনিই এখন অ্যাকটিং প্রধানমন্ত্রী!!

Be the first to comment