রোজদিন ডেস্ক :
রাজ্যের মেডিকেল কলেজগুলির অধ্যক্ষ নিয়োগ নিয়ে আগামীকাল ১১ জুলাই সাক্ষাৎকার নেওয়া হবে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দফতর থেকে গত ৭ জুলাই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
যোগ্যতার নিরিখে তাঁদের নিয়োগ করা হবে। এর জন্য গঠিত সিলেকশন কমিটি সাক্ষাৎকার নেবেন।
সূত্রের খবর, প্রাক্তন সরকারের আমলে কবে এমন বিজ্ঞপ্তি সহকারে মেডিকেল কলেজগুলির অধ্যক্ষ নিয়োগ হয়েছে অনেকে মনে করতে পারেন না।
যোগ্যতার থেকে সেখানে রাজনৈতিক পরিচয়ই প্রাধান্য পেত বলে অভিযোগ। আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে স্বাস্থ্য দফতরের প্রধান সচিবের কক্ষে এই সাক্ষাৎকার নেওয়া হবে।
সূত্রের খবর, যোগ্যতা সম্পন্ন আবেদন কারীদের তাঁদের নথিপত্র নিয়ে নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা আগে সেখানে উপস্থিত হতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট মহলের আশা, উপযুক্ত যোগ্য প্রার্থীদেরই সিলেকশন কমিটি অধ্যক্ষ পদে নিয়োগ করবেন।

Be the first to comment