- ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে এসে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ভোরে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।
- পড়ুয়ার দৃষ্টিশক্তি ফেরাতে নিজের পকেটের টাকা খরচ করে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন শিক্ষক। আউশগ্রামের ভেদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নবকুমার ঘোষের সেই অনন্য মানবিকতার নজির এ বার সমাদৃত হলো রাজ্য বিধানসভায়। বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু স্বয়ং ওই শিক্ষককে ডেকে পাঠিয়ে উত্তরীয় ও শাল পরিয়ে বিশেষ সম্মান প্রদান করেন।
- কেন্দ্রীয় সংস্থা হিন্দুস্তান কেবলসের জমিতে নতুন শিল্পের সম্ভাবনা। রূপনারায়ণপুরের প্রায় এক দশক ধরে বন্ধ থাকা এই কেবলস কারখানার প্রায় ৯৪৭ একর জমি শিল্পায়নের জন্য নিজেদের হাতে নেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
- মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী তথা বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে। কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদের দাবি, এর আগে একাধিক নেতা কুশপুতুল জ্বালানো হয়েছে, কিন্তু তার জন্য কোনও মামলা হয়নি।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে নিয়ে যাওয়া হচ্ছে মেদিনীপুরে। শালবনি জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত সুমিতকে শুক্রবার হাজির করানো হবে মেদিনীপুর আদালতে। সাতসকালেই তাঁকে সঙ্গে নিয়ে ভবানীভবন থেকে মেদিনীপুরের উদ্দেশে রওনা হলেন সিআইডি আধিকারিকরা।
- পুলিশ-প্রশাসনের আপত্তি খারিজ করে রায়নার শ্যামসুন্দর হাটতলায় সিপিএম-কে শুক্রবার সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। পুলিশ-প্রশাসনের আপত্তি খারিজ করে রায়নার শ্যামসুন্দর হাটতলায় সিপিএম-কে শুক্রবার সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
- বৃহন্নলা কুঠিতে অভিযান চালিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র। বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছেন গুরুমা পিপাসা হিজরা। দুটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি বাংলাদেশের সিম কার্ড পাওয়া গিয়েছে সেখান থেকে। বাংলাদেশের বার্থ সার্টিফিকেটও উদ্ধার করা হয়েছে।
- দক্ষিণবঙ্গে আজ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
- মহারাষ্ট্রে ফের ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতদের মধ্যে একজন মহিলা। ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নানদেদ এলাকায়।
- বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম ইম্ফলে ২ নম্বর জাতীয় সড়কে টহল দেওয়ার সময়ে সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালানো হয়। ওই হামলায় কেউ হতাহত না হলেও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনায় বাড়ছে উদ্বেগ।

Be the first to comment