- পুরুলিয়া থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী বলেন, “এখানে কমপক্ষে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে এক বছরে। একটা তো পাঁচ হাজার কোটি টাকার ভূমিপূজন রঘুনাথপুরে আমি করে গিয়েছি। আগামী দিনে এখানে প্রতিরক্ষা থেকে স্টিল-সিমেন্ট, আরও অন্যান্য শিল্প ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যা প্রস্তাব রয়েছে, বিশেষ করে সোলার প্লেট লাগাতে চাইছে। এগুলো আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে।”
- সোমবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনায় একাধিক পদক্ষেপ করেছে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
- বারুইপুর পূর্ব বিধানসভার হাড়দা অঞ্চলে বিজেপি কর্মী সিরাজুল চাপড়াশিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
- দুর্গাপুজোয় শব্দবিধি মেনে সাউন্ড ব্যবহার করে পরিবেশবান্ধব পুজোর আয়োজনের বার্তা দিল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। নিয়ম মেনে শ্রুতিমধুর সাউন্ড ব্যবহারের মাধ্যমে সুন্দর পরিবেশ বজায় রাখবে যে সব পুজো কমিটি, তাদের জেলা পরিষদের পক্ষ থেকে সম্মানিত করা হবে। অন্য দিকে, শব্দবিধি লঙ্ঘন করে সাউন্ড বা ডিজে বাজানো হলে সংশ্লিষ্ট পুজো কমিটির বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
- সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ক্রমে তা শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস রয়েছে।
- নিজেদের পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর থেকে তোলা চাওয়া এবং হুমকির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন আবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর বাউন্সার ছিলেন।
- বর্ধমান শহরের উল্লাস উপনগরীতে পরপর পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় তদন্তে নেমে বিহারের ভাগলপুর জেলার চার বাসিন্দাকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের নাম দীপক কুমার, মিত আদিবাসী, সুরেন্দার পাওয়ার এবং বিকাশ কারে। তাঁদের বাড়ি বিহারের ভাগলপুর জেলার হনুমান চক থানা এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
- চাষের জমিতে কাজ করার সময়ে মৃত্যু হলো এক চাষির। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের সাঁকরাইলের বাহড়াদাড়ির কাঠমুণ্ডিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাবুলাল সিং (৫৭)। তাঁর বাড়ি বাহড়াদাড়ি গ্রামে।
- বাংলাদেশ সীমান্ত লাগোয়া গুরুত্বপূর্ণ রেলপথের নিরাপত্তা জোরদার করতে নদিয়ার গেদে এবং উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্টেশন সংলগ্ন রেললাইনে বসানো হল অত্যাধুনিক আন্ডার-ফ্রেম ক্যামেরা। রেললাইনের মাঝখানে বসানো এই বিশেষ ক্যামেরার নজর রাখা হবে সরাসরি ট্রেনের নিচের অংশে।
- রবিবার টেক্সাসের অস্টিনে ভেনেজ়ুয়েলার এক অভিবাসীকে গুলি করার অভিযোগ উঠেছে ICE আধিকারিকের বিরুদ্ধে। ওই ব্যক্তির পেটে গুলি লাগে; তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Be the first to comment