- নেপালে বিপর্যয়ের পরে কেটে গিয়েছে ১০ দিন। এখনও নিখোঁজ প্রায় ৫০০০ জন। জারি রয়েছে উদ্ধারকাজ। যাঁরা এখনও নিখোঁজ রয়েছেন, প্রথমে মনে করা হয়েছিল তাঁরা জীবিত নেই। কিন্তু ধ্বংসস্তূপের ভিতর থেকে বেশ কয়েক জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
- সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার নিয়ে এবার বিস্তারিত নির্দেশিকা দিল নবান্ন। সরকারি প্রশাসন ও জন-পরিষেবায় বাংলা ভাষার ব্যবহার নিয়ে বিস্তারিত আদেশনামা জারি করল রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।
- নির্দেশে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে সরকারি প্রশাসনের বিভিন্ন স্তরে বাংলাকে প্রধান প্রশাসনিক ভাষা হিসাবে ব্যবহারের প্রক্রিয়া শুরু করতে হবে। গত ২০ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বাংলা ভাষার ব্যবহার নিয়ে ঘোষণার পর, এবার তা বাস্তবায়নের রূপরেখা নির্দিষ্ট করল নবান্ন।
- সরাসরি বাসে চেপে পর্যটকরা কলকাতা থেকে পৌঁছতে পারবেন জলপাইগুড়ির লাটাগুড়িতে। শনিবার লাটাগুড়িতে পতাকা দেখিয়ে দু’টি বেসরকারি ভলভো বাসের যাত্রা শুরু করেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।
- ৩২ শতক জমির একেবারে মাঝখানে থাকা ১১ শতক জমিকে ঘিরে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক অসীম কুমার বিশ্বাস এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের মধ্যে শুরু হয়েছে মালিকানা নিয়ে টানাপোড়েন। একাধিক দফায় আলোচনা করেও জট না কাটায় শেষ পর্যন্ত বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছেও জানানো হয়েছে বলে দাবি দুই বিধায়কের।
- সাতসকালে কাঁকুড়গাছিতে ED-র অভিযান। রবিবার সেখানের এক বহুতলে অভিযানে যায় ED। এ দিন ED-র সঙ্গে ছিল ফুলবাগান থানার পুলিশ। সূত্রের খবর, ওই বহুতলের মালিক শেয়ারের ব্যবসার সঙ্গে যুক্ত।
- রবিবার সাতসকালে প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশের হানা। এ দিন হুমায়ুন কবীরের কসবার বাড়িতে হানা দেয় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটকাণ্ডের তদন্তে হুমায়ুন কবীরের বাড়িতে হানা দিয়েছে পুলিশ।
- রাজ্য জুড়ে চলছে হোটেল-রেস্তরাঁ-ক্যাফেতে খাবারের মান যাচাইয়ের কাজ। কলকাতা-সহ জেলায় অভিযান চালিয়ে উঠে আসছে একাধিক অনিয়ম। কোথাও পচা মাংস, তো কোথাও মানা হচ্ছে না হাইজিন।
- সেবক রোডের একটি নার্সিংহোমে আগুন লাগার ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর সংগ্রহ করতে গেলে উপস্থিত কয়েকজন সংবাদকর্মীকে হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে।
- আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Be the first to comment