- মহালয়ায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লেখেন, “মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করছি। মায়ের আশীর্বাদ আমাদের সমাজকে সুখ, সহমর্মিতা এবং আশায় পূর্ণ করুক। চতুর্দিকে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক।”
- প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন সাধারণ মানুষ। সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে ভিড়।
- মহালয়া উপলক্ষে বেনারস ও হরিদ্বারের আদলে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় বিদ্যাধরী নদীর বুকে আয়োজিত হল বিশেষ গঙ্গা আরতি। আরতিকে ঘিরে নদীর পাড়ে ভিড় জমান বহু সাধারণ মানুষ।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে যোগ দেবেন ব্রিগেডে কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে। তার পরে বিকেলে রেড রোড থেকে হেঁটে ইডেন গার্ডেন্সে যাবেন। সেখানে সরকারি উদ্যোগে আয়োজিত মহালয়ার বিশেষ অনুষ্ঠানে।
- মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের ইস্তফা চেয়ে আজ দিল্লিতে কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি এবং দেশের বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন।
- যন্তর মন্তরে আন্দোলনকারীদের সামলাতে এবং যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দিল্লি পুলিশ এ বার তাদের পোশাকে বডি ক্যামেরা ব্যবহার করছে। পুলিশের ইউনিফর্মে লাগানো এই বডি ক্যামেরা অত্যন্ত আধুনিক এবং অন্ধকারেও স্পষ্ট ভিডিও রেকর্ড করতে পারে।
- ককরোচ জনতা পার্টির শনিবারের যন্তর মন্তর-২ প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে যাঁদের আটক করা হচ্ছে, তাঁদের রাখা হবে ছয়টি ডিটেনশন সেন্টারে। দিল্লি পুলিশ সূত্রে খবর, ছত্রশাল স্টেডিয়াম, রাজীব গান্ধী স্টেডিয়াম, যমুনা স্পোর্টস কমপ্লেক্স, সূরজমল স্টেডিয়াম, দৌলতপুর কমিউনিটি সেন্টার ও পান্ড্রাওয়াল কমিউনিটি সেন্টারে রাখা হবে আটক ব্যক্তিদের।
- দিল্লিতে ঢোকার সব প্রবেশপথ বা সীমানায় অতিরিক্ত পুলিশ চেকপোস্ট বসিয়ে বহুস্তরীয় ব্যারিকেড দেওয়া হয়েছে। রাজধানীতে প্রবেশ করা প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছে।
- দিল্লিতে সিজেপি-র পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির আগে আটক জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। শনিবারের ওই বিক্ষোভে যোগ দিতে রাজধানীতে আসার পরে গুরুগ্রাম থেকে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয় বলে সূত্রের খবর।
- জনপথ-কর্তব্যপথের চার কিমি ব্যাসার্ধের মধ্যে বন্ধ ইন্টারনেট পরিষেবা। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো রেলের ৪৫টি স্টেশন। যন্তর মন্তরের কাছাকাছি এলাকার স্কুল, কলেজে অনলাইন ক্লাস হবে শনিবার। কয়েকটি কলেজে পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে।

Be the first to comment