- মিলন মেলায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে চোরবাগানের ঘটনা সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেন, “বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছি। এতে ব্যর্থতার কিছু নেই। সরকারি হাসপাতালের তুলনায় দামি হাসপাতালে পরিষেবা অনেক ভালো। ইগো দেখিয়ে, অহঙ্কার দেখিয়ে, হাম কিসিসে কম নেহি বলে আটকে রাখিনি। মা দুর্গার কৃপায় তাঁরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।”
- চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ উৎসাহ ও আগ্রহেই এ বছর চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।
- বাংলা নতুন ট্রেন পাচ্ছে আগেই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে শুধু ট্রেন নয়, একই সঙ্গে কলকাতা মেট্রো নিয়েও বড় সুখবর দিলেন তিনি। বেলেঘাটা থেকে আইটি সেন্টার মেট্রো লাইন তৈরি। জানিয়ে দিলেন রেলমন্ত্রী।
- সাঁতরাগাছি-টাটানগর-জয়পুর এক্সপ্রেসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- মোদি-আদানি ‘বন্ধুত্ব’ হেডিংয়ে তৈরি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সব প্ল্যাটফর্ম থেকে আপাতত প্রত্যাহার করতে হবে, নির্দেশ বিচারপতি আর্যক দত্তের বেঞ্চের। আদালতের বক্তব্য, এই অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে যেখানে যত ভাবে ওই ভিডিয়ো আপলোড হয়েছে, সব নামিয়ে দিতে হবে।
- বিজেপির রাজ্য দফতরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন তিনি। কেন বিধায়কের মুখে এমন কথা? কৌস্তভের দাবি তৃণমূল নেতা উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে যদি বিজেপিতে নেওয়া হয় তাহলে তিনি গায়ে কেরোসিন ঢেলে পুড়ে মরবেন।
- খনিগর্ভে নামার সময়ে প্রায় ২০০ ফুট গভীরে ডুলির মধ্যে আটকে ১৪ জন ইসিএল (ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড) কর্মী। সোমবার সন্ধ্যায় এই ঘটনায় পাণ্ডবেশ্বরের ইসিএলের কুমারডিহির কোলিয়ারিতে চরম আতঙ্ক। শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু হয়েছে।
- ঋণের ১৯ লক্ষ টাকা শোধ না করায় উত্তর ২৪ পরগনা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। ধৃত সায়ন্তন সান্যাল উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার শ্যামনগরের ব্যানার্জিপাড়া রোডের বাসিন্দা। সোমবার ভোররাতে স্থানীয় থানার সাহায্য নিয়ে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
- বারুইপুরে রেজিস্ট্রেশন ছাড়া চিকিৎসা করার অভিযোগে গ্রেপ্তার হলেন রুল আমিন খান ওরফে আর এ খান। অভিযোগ উঠেছে যে তিনি নিজেকে কলকাতার ট্রপিক্যাল হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে বেতবেড়িয়া ও মল্লিকপুরে চেম্বার চালাতেন। ভুয়ো প্রেসক্রিপশনে এমবিবিএস, এমডি ডিগ্রি ব্যবহার করতেন।
- চোরবাগান কাণ্ডে থিম শিল্পী সুশান্ত শিবাণী পালকে তলব করল লালবাজারের। ওই ঘটনা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। বুধবারের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে।

Be the first to comment