প্রাক্তন সরকার রাজ্যকে বৃহত্তর বাংলাদেশ করতে চেয়েছিল, তোপ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রাক্তন সরকার রাজ্যকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চেয়েছিল বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তোপ দাগেন। প্রাক্তন বামফ্রন্ট সরকারকেও তোপ দেগে বলেন, তাঁদের অনেকেরই পরিবার বিদেশে থাকেন।
আজ পুর্ব মেদিনীপুরে দলের তমলুক সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ের শিলান্যাস অনুষ্ঠানে এই সব বলেন তিনি। অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী বীরেন্দ্রনাথ শাসমলের জন্মদিন উপলক্ষে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জানান।
প্রাক্তন সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ওরা তোষণের রাজনীতি করত।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উনি নিজের দলের বিধায়ক, সাংসদদের ধরে রাখতে পারেন না, এর জন্য কি বিজেপি দায়ী? একদা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ফিরহাদ হাকিমের উল্লেখ করে বলেন, উনিও তো বলেছেন, ভক্ত না, রক্তকে (অভিষেক ব্যানার্জি!) প্রাক্তন মুখ্যমন্ত্রী গুরুত্ব দেন।
তাম্রলিপ্ত জেলার ইতিহাস নিয়ে বই লেখা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*