প্রতিবেদন: কলকাতা পুরসভার ডিলিমিটেশন বাতিল করতে হবে। এই আর্জি জানিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কলকাতার আসন পুনর্বিন্যাস একতরফা ও সামঞ্জস্যহীন, এমনই অভিযোগ তুলে মামলা দায়ের করার আবেদন জমা পড়ল। আগামী ২৮ অক্টোবর মামলার শুনানির সম্ভাবনা।
কলকাতা পুরসভার সীমানা পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন কসবার এক বাসিন্দা। কলকাতা পুরসভার আসন সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ করা হয়েছে। ৬৫টি অতিরিক্ত আসন বাড়ানো হয়েছে আসন্ন পুরভোটে। এই সীমানা বিন্যাসকে ‘যুক্তিহীন’ আখ্যা দিয়ে আসন বিন্যাস বাতিল করার দাবি তুলে মামলা করেছেন ওই বাসিন্দা। আইনজীবী শামীম আহমেদ এই আর্জি নিয়ে সোমবার দৃষ্টি আকর্ষণ করেন বিচারপতি আর্য্যক দত্তের বেঞ্চে। এই প্রশ্নে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। ২৮ অক্টোবর মামলার শুনানি সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ফলে, কলকাতা পুরভোটে ব্যালট যুদ্ধের আগেই কার্যত আইনি লড়াই শুরু হয়ে গেল। কলকাতা পুরসভার এই ডিলিমিটেশন নিয়ে তৃণমূলও একাধিকবার অভিযোগ জানিয়েছে। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই কি এই সিদ্ধান্ত, প্রশ্ন তুলেছে তৃণমূল।

Be the first to comment