- এই ভয়াবহ বিপর্যয়ের খবর পেয়েই গভীর শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দফতর থেকে এক্স হ্যান্ডেল থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কলকাতার এই পদপিষ্ট হওয়ার দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণও। জানা গিয়েছে, মৃতদের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি যাঁরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনাও করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে।
- চোরবাগান সর্বজনীনের ঘটনায় আহতদের দেখতে অ্যাপোলো হাসপাতালে পৌঁছলেন অমিত শাহ।
- রবিবার সকালে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমেই কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলেন তিনি।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “বৃষ্টি হয়েছিল। পর্যাপ্ত আলো ছিল না। ১৭ জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন। বাকি ২ জনের মৃত্যু পরে হয়েছে। ১৯ জনের মধ্যে ১৩ জনের পরিবারের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। তাঁরা আমাদের উপর আশ্বাস রেখেছেন। মৃতদের মধ্যে ২ জন বিহারের বাসিন্দা। মৃতদের পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে ২৫ লক্ষ টাকা ও গ্ৰুপ ডি-র সরকারি চাকরি দেওয়া হবে। যাঁরা আহত হয়েছেন, তাঁদের ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে ও তাঁদের যাবতীয় চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে। এমনকি তাঁরা যে হাসপাতালে বলবেন, সেখানেই তাঁদের চিকিৎসা হবে।”
- চোরবাগান সর্বজনীনের বিপর্যয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করল পুলিশ। চোরবাগানের বিপর্যয়ে ইতিমধ্যে উদ্যোক্তাদের বিরুদ্ধে একটি সুয়োমোটো (স্বতঃপ্রণোদিত) এফআইআর রুজু করেছে পুলিশ। এ ছাড়া ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত খুন, ১১০ ধারায় অনিচ্ছাকৃত খুনের চেষ্টা এবং ৩(৫) ধারায় একই অভিপ্রায়ে দলবদ্ধ ভাবে অপরাধের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের মধ্যে পুজো কমিটির সম্পাদক, সহ-সভাপতি, বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই আধিকারিক-সহ আরও বেশ কয়েকজন রয়েছেন।
- সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। ময়নাতদন্তের পরে মৃতদের দেহ রবিবার, অর্থাৎ আজ, তাঁদের পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। আহত ২৫।
- সপ্তমীর মর্মান্তিক দুর্ঘটনার পরে সোমবার সকালে চোরবাগান সর্বজনীনে সংলগ্ন রাস্তায় জারি করা হলো ১৬৩ ধারা। বউবাজার থানা এলাকার অন্তর্গত এই পুজো মণ্ডপের আশপাশের রাস্তায় কোনও জমায়েত চলবে না। আগামী ২০ অক্টোবর পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।
- দর্শক প্রবেশে আপাতত নিষেধাজ্ঞা রয়েছে ‘টালা প্রত্যয়ে’। অন্যদিকে, ‘চেতলা অগ্রণী’-তেও আপাতত দর্শক প্রবেশে ‘না’। এরপর ‘আলিপুর সর্বজনীন’ ও দর্শকদের জন্য বন্ধ রয়েছে। এই বছর পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে প্রথম পুজো করছেন বিজেপির শঙ্কু দেব পন্ডা। সেই পুজোও আপাতত দর্শকদের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- পুলিশ গ্রেপ্তার করতেই দল থেকে বহিষ্কৃত হলেন বিজেপির জেলা সম্পাদক সুনীল মাহাতো। পাশাপাশি আরও চারজনকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। কামাখ্যাগুড়ি আউটপোস্টের কাছে এক কর্মীকে মারধরের ঘটনায় শুক্রবার রাতে কামাখ্যাগুড়ি আউটপোস্টের পুলিশ সুনীলকে গ্রেপ্তার করে। তাঁর সঙ্গে গ্রেপ্তার হয়েছেন বিজেপি কর্মী প্রসেনজিৎ ঘোষ।
- মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভয়াবহ পথদুর্ঘটনা। নবরাত্রি উপলক্ষে মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো অন্তত ১২ জন পুণ্যার্থীর। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

Be the first to comment