- কালীপুজোর মধ্যে রাজ্যে ফের এনকাউন্টার। এই নিয়ে চতুর্থবার। রায়গঞ্জে এনকাউন্টারের বলি ধর্ষণে অভিযুক্ত এক যুবক। নাম দিলীপ রায়।
- গত শুক্রবার রায়গঞ্জে এক নাবালিকার দেহ উদ্ধার হয়। গণধর্ষণ করে তাঁকে খুনের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে অভিযুক্ত দিলীপ রায় পলাতক ছিল।
- সোমবার ভোরে কুলিক নদীর কাছে পুলিশকে দেখে অভিযুক্ত দিলীপ রায় গুলি ছোঁড়ে বলে অভিযোগ। পুলিশ পালটা গুলিতে তার মৃত্যু হয়।
- কালী পুজোর রাতে রেকর্ড গড়ল কলকাতার বায়ুদূষণ, শহরের একিউআর ছাড়াল ৫০০-র ঘর। জারি রেড অ্যালার্ট।
- দূষণে দক্ষিণকে টেক্কা দিল উত্তর কলকাতা। মানিকতলা, কাঁকুড়গাছি, বিধাননগরের ভয়াবহ দূষণের মাত্রা।
- এনআরএস হাসপাতালের চিকিৎসকের রহস্যমৃত্যু, নাগেরবাজারের হস্টেল থেকে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। নাম অভিজিৎ সরকার, বয়স ৩০। হাউস স্টাফ হিসেবে কর্মরত ছিলেন তিনি।
- নদিয়ার মাঝেরপাড়ার বাসিন্দা অভিজিতের পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তাহীনতার আশঙ্কা জানিয়ে পোস্ট অভিজিতের, ঘনাচ্ছে রহস্য।
- বাজির উৎসবে ফুলঝুরি ছিল তাঁর সব থেকে প্রিয়। নিরাপদ এই ফুলঝুরি ও গণেশের মূর্তিতে দীপ জ্বালানোর মধুর স্মৃতি সোশ্যাল মিডিয়ায় রোমন্থন করলেন কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী।
- দীপাবলির উৎসব মুখর রাতে ইএম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুগল। চারটি বাইক দুরন্ত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
- রবিবার বেশি রাতে উল্টোডাঙা থেকে চিংড়ি ঘাটা যাওয়ার পথে মনি স্কোয়ারের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
- দুর্গাপুজোর ছবি কালী পুজোতেও! রবিবার সন্ধ্যায় বারাসতের কলুপাড়ায় সিপিএমের বই বিপণিতে হামলা চলে বলে অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা ও ভাঙচুর করেছে, অভিযোগ সিপিএমের।
- জৌলুসহীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো। নেই তারকার মেলা, নেই একদা ঘনিষ্ঠ সহযোগীরাও।

Be the first to comment