- বৃহস্পতিবার বাঁকুড়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার রাইপুর ব্লকের বিরসা মুণ্ডা মেমোরিয়াল কলেজের মাঠে বাঁধনা পরবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পরে বাঁকুড়া শহরেরা পাঠকপাড়ায় আয়োজিত খাদ্য মেলায় যোগ দেবেন তিনি।
- বুধবার দুপুর দুপুরে ২টো ১৫ নাগাদ কুলগামের একটি সিআরপিএফ ক্যাম্পে হামলা চালানো হয়েছে বলে খবর। ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। তিন জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন বলে খবর। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।
- কুলগামের হামলার পরে গোটা কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট। কাটরায় গাড়ি গাড়ি তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তাকর্মীরা।
- স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার ১৫১তম জন্মদিন উপলক্ষে সপ্তাহভর কর্মসূচি ‘জনজাতি ও গৌরব দিবস’ পালন করতে চলেছে বিজেপির এসটি মোর্চা। ১৫ নভেম্বর স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন। বুধবার থেকেই শুরু হল এই কর্মসূচি পালন। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
- জাহাঙ্গিরের ফলতার শ্রীরামপুরের বাড়ি ভেঙে দিল পৌরসভা। বাড়ি থেকে আসবাব সহ বিভিন্ন জিনিস বের করে দিয়েছে। জাহাঙ্গীরের ওই বাড়ি বেআইনি বলে দাবি প্রশাসনের।
- বুধবার ভোরে মাথাভাঙা-ময়নাগুড়ি রাজ্য সড়কের শিকারপুর নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয় বাইকে থাকা তিন যুবকের। দুর্ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক। মৃতদের নাম শুভজিৎ সরকার (২৫), সঞ্জয় রবিদাস (২৬) এবং নীলাদ্রিশেখর রায় (২৫)।
- ভাইফোঁটার দুপুরে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের মহিষাদল থানার জেলেশাই এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার আহত প্রায় দশ।
- ৭ থেকে ৯ জানুয়ারি, ২০২৭ কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কলকাতায় প্রথমবার এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
- এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি উপেক্ষা করায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার খেড়িয়া এলাকায় দুই বিজেপি কর্মী-সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আবু তালেব মোল্লা এবং বাবু সোনা ওরফে হাসানুজ্জামান সর্দার।
- নর্থ সেন্ট্রাল রেলওয়ের তথ্য অনুযায়ী, মির্জাপুর ও ঝিঙ্গুরার মধ্যে তৃতীয় রেললাইন নির্মাণের কাজ চলার সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ মাটি বসে যায়। এর ফলে শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেস, যোধপুর-হাওড়া, গোন্দিয়া-বারাউনি এক্সপ্রেস-সহ প্রায় ১২টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে।
- বুধবার সকাল সাতটা নাগাদ অসমের ডিগারুতে কলকাতা-সাইরং এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হয়ে কামরাগুলি হেলে পড়ে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
- কলকাতা–সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনার জেরে নৈহাটি স্টেশনে যাত্রী সহায়তা কেন্দ্র চালু করল পূর্ব রেল। বুধবার সকাল থেকেই নৈহাটি স্টেশনে একটি বিশেষ যাত্রী সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।
- কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার বিমান যাচ্ছিল মুম্বইয়ের দিকে। ১০টা ২৫ মিনিট নাগাদ কলকাতা থেকে সেটি মুম্বই ওড়ার উদ্দেশে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ককপিটে পাইলট যেই ওঠেন, তখনই দেখতে পান হাইজ্যাক থ্রেট। অর্থাৎ চিরকূটে লেখা আছে ‘বিমানটি হ্যাইজ্যাক হবে’।
- পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন। তারপর বিমানটিকে অ্যাইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের দ্রুততার সহিত নামিয়ে দেওয়া হয়। গোটা ঘটনা দেখছে সিআইএসএফ।
- বুধবার সকালে কোলাঘাট থানার মেচেদায় বন্ধ মিনি মানসী সিনেমা হলে আগুন লেগে যায়। প্রাথমিক ধারণা বাজির আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা।

Be the first to comment