- গোধরার সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সোনিয়া গান্ধি রাজনীতি করছেন বলে তোপ দাগলেন সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। আত্মজীবনী Belonging: A Journey of Love-এ আগুন লাগানোর কারণ নিয়ে বিতর্ক রয়েছে বলে লিখেছেন সনিয়া। রাকেশের মতে, এই দাবি অসত্য। কারণ ফরেন্সিক প্রমাণেই আগুন লাগানোর কারণ স্পষ্ট হয়ে গিয়েছিল। আদালতেও সেটাই প্রমাণিত হয়েছে। শনিবার ANI-কে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ বলেন, ‘এমন দাবির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।’
- ‘আগের সরকারের দুর্নীতি থেকে অনুপ্রাণিত হবেন না।’ দলের কর্মীদের কড়া বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
- বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুর সঙ্গে ইসকনের দূরত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সভাপতি। তাঁর মতে, এভাবে চিন্ময়কৃষ্ণ প্রভুকে দূরে সরিয়ে রাখার অর্থ চৈতন্য মহাপ্রভুকে ত্যাগ করা।
- প্রায় চার ঘণ্টা পরে ভবানীপুর থানা থেকে বেরোলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২মে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে একটি পোস্ট করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে, সেই মামলায় ভবানীপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। তার পরেই শনিবার দুপুর অভিষেককে তলব করে পুলিশ।
- কড়া নজরদারির পরেও স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় ঢুকে পড়েছিলেন অযোগ্য প্রার্থীরা। শেষ মুহূর্তে সেই ১৬ দাগি-দের চিহ্নিত করল স্কুল সার্ভিস কমিশন। তাঁদের বাদ দিয়েই প্রকাশিত হল এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ইন্টারভিউর নয়া তালিকা।
- স্বনামধন্য চিকিৎসক তথা নারায়ণা হেলথের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডঃ দেবী শেট্টিকে বিশেষ সম্মানে সম্মানিত করল ফ্রান্স। কোভিডকালে ফরাসি সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর স্বীকৃতি হিসাবেই ডঃ দেবী শেট্টিকে বিশেষ সম্মান দিল ফ্রান্স।
- বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রান্সের কনস্যুলেট জেনারেল ড. দেবী শেট্টিকে ‘Chevalier de l’Ordre national du Mérite’, অর্থাৎ ‘নাইট অব দ্য ন্যাশনাল অর্ডার অব মেরিট’ সম্মানে ভূষিত করেছে।
- ঝাড়গ্রামে পর্যটকদের বাড়তি বিনোদনের জন্য চালু হলো সেলফি জ়োন। রবিবার ১৫ নভেম্বর বেলপাহাড়ির সাহাড়িতে জনজাতি গৌরব দিবস উদযাপনের সভা করবেন মুখ্যমন্ত্রী। শনিবার ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে শালবনির জঙ্গলে সেলফি জ়োনের উদ্বোধন করেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।
- বিগত চারদিন ধরে শান্তিপুরের তর্কবাগীশ লেনের বিস্তীর্ণ এলাকাজুড়ে পুরসভার পানীয় জলের পরিষেবা পুরোপুরি বন্ধ। চরম জলসঙ্কটে এলাকার একাধিক বাড়ি। শান্তিপুর পুরসভাকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ করেন বাসিন্দারা। অবশেষে শনিবার শুরু হলো কাজ।
- বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকের ধবনি গ্রামের আইসিডিএস কেন্দ্রে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল একাধিক শিশু। অসুস্থ শিশুদের তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসা হয় অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
- ময়নাগুড়ি শহিদগড় প্রাথমিক বিদ্যালয়ের ভিতর থেকে উদ্ধার সাপ। দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ থাকার পরে সম্প্রতি খোলা হয়েছে। সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেন ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা।
- নির্ধারিত সময়ে ছাড়ছে না হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেস। সংশ্লিষ্ট ডাউন লাইনের ট্রেন দেরিতে চলার কারণে শনিবার, ১৪ নভেম্বর এই ট্রেনের যাত্রার সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। জানা গিয়েছে, ২২৩৪৭ নম্বর হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেসের হাওড়া থেকে ছাড়ার নির্ধারিত সময় ছিল শনিবার বিকেল ৩টে ৫০ মিনিটে।
- প্রয়াত মহিষাদলের ভারতীয় জনতা পার্টির এক বর্ষীয়ান নেতা শীতলপ্রসাদ বাগ। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া জেলা জুড়ে। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- নদিয়ার ধানতলায় বাবার বিরুদ্ধে শ্লীলতাহানি ও শারীরিক হেনস্থার অভিযোগ তুললেন এক মেয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে ধানতলা থানার পুলিশ।
- আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে শনিবার ভোরে ট্রাকের পিছনে যাত্রিবাহী মিনিবাসের ধাক্কায় মৃত দুই। জখম ১৩ জন। বাসটি অযোধ্য়া থেকে আগ্রা যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, ভোর চারটে নাগাদ ফতেহাবাদ থানা এলাকায় দুর্ঘটনা ঘটে।

Be the first to comment