- রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উত্তম কুমারের জন্মশতবর্ষে পালিত হচ্ছে বিশেষ শ্রদ্ধানুষ্ঠান।
- সম্প্রতি ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উত্তম কুমারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি মনে করিয়ে দেন, অভিনয়ের শুরুতে ব্যর্থতার মুখ দেখলেও কখনও হার মানেননি মহানায়ক। সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবির স্ক্রিপ্টও উত্তম কুমারকে ভেবেই তৈরি হয়েছিল। মোদীর কথায়, “উত্তম কুমার চিরকাল মানুষের মনে রাজত্ব করবেন।”
- কলকাতার গোলপার্কে আরএসএস-এর শাখা সংগঠনের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ইংরেজি ভাষা-শিক্ষায় তালাচাবি লাগিয়ে দিয়েছিল বামফ্রন্ট সরকার। বিগত সরকারের শেষ দশ বছরে আরও বেহাল হয়েছে শিক্ষা ব্যবস্থা।’
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা নাম পেতে ইতিহাস বইয়ে অনেক পাতা উল্টাতে হবে। ক্লাস ৫-৮ পর্যন্ত সিলেবাসেও বিকৃতি। আগের সরকার আর কিছুদিন থাকলে ঐতিহ্য সব হারিয়ে যেত। সঠিক সময়ে রাজ্যে পরিবর্তন এসেছে।’
- টালিগঞ্জে মহানায়ক উত্তমকুমারের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব-সহ প্রমুখ।
- হুগলির দামোদর-পাড়ের গ্রামে জল ঢোকা শুরু হয়েছে। বিপত্তি এড়াতে নদীর পাড়ে চলছে মাইকে প্রচার। ১ লক্ষ ২০ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। বন্যার কমলা সতর্কতা জারি করেছে ডিভিসি। ১ লক্ষ ২৩ হাজার কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারাজ। দুশ্চিন্তা বাড়ছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের দামোদর-পাড়ে। মুণ্ডেশ্বরী, রূপনারায়ণ পাড়েও জারি সতর্কতা।
- টানা ভারী বৃষ্টির জেরে চরম বিপত্তির মুখে পূর্ব রেলের হাওড়া-মালদহ ডিভিশন। বৃহস্পতিবার ভোররাতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল।
- টানা বৃষ্টির জেরে মালদার মানিকচকের ভূতনি এলাকায় গঙ্গার বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির আশঙ্কা। ভূতনি এলাকা বাসিন্দাদের রক্ষা করতে বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করেন সেচ দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিলেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল।
- বারুইপুর পুরসভার বিরুদ্ধে প্রায় ৭ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। পুরসভার মোট ৪২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ১৭টি অ্যাকাউন্টে আর্থিক গরমিল রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। এই লিখিত ভাবে প্রশাসনের কাছে এই অভিযোগও দায়ের করেছেন তিনি।
- বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে হাওড়া সিটি পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ২ সেপ্টেম্বর ২০২৬ গোলাবাড়ি থানা এলাকার পাঞ্জাব লাইনের ২৪/১ বাসস্ট্যান্ডের কাছে অভিযান চালায়।অভিযানের সময়ে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৩টি দেশীয় সেমি-অটোমেটিক পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ১৮ রাউন্ড জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়েছে।
- ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ‘হামলা’। হামলার সেই ভিডিয়ো নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিষেক। পুলিশের বিরুদ্ধেও তুলেছেন নিষ্ক্রিয়তার অভিযোগ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজের ক্লিপিংস সামাজিক মাধ্যমে ভোর সাড়ে চারটা নাগাদ শেয়ার করেছেন অভিষেক।
- মধ্যমগ্রামের বাজার থেকে এক মহিলা, ক্রেতা সেজে ৪০০০ টাকার ইলিশ মাছ নিয়ে চম্পট দেন বলে অভিযোগ। সিসিটিভিতে সেই ছবি ধরা পড়লেও এখনও খোঁজ মেলেনি ওই বয়স্ক মহিলার।
- পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষা ও খাবারের মান যাচাই করতে বকখালির বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং অস্থায়ী খাবারের দোকানে যৌথ অভিযান চালাল প্রশাসন। অভিযানে সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া-সহ বিভিন্ন খাবারের গুণগত মান পরীক্ষা করার পাশাপাশি রান্নার মশলা, সংরক্ষিত কাঁচা মাছ-মাংস ও শাকসব্জিও খতিয়ে দেখা হয়।অভিযানে কয়েকটি দোকান থেকে বাসি খাবার, পচন ধরা মাছ, ক্ষতিকর রং মেশানো সবজি এবং ভেজাল মশলা-সহ ব্যবহারের অনুপযুক্ত খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়।
- দিল্লির নারেলা থানা এলাকার বাকানের গ্রামে বৃহস্পতিবার সকালে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন এক প্রপার্টি ডিলার।
- আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকার করার ঘটনায় ভিনরাজ্য থেকে গ্রেপ্তার সোমনাথ দে। বেঙ্গালুরুর একটি অতিথি শালা থেকে পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধানকে গ্রেপ্তার করা হয়।

Be the first to comment