Punjab Voter List, নাম বাদ গেল রাঘব চাড্ডার!

Spread the love

রোজদিন ডেস্ক : 
পঞ্জাবের খসড়া ভোটার তালিকায় (Punjab Voter List) রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার নাম বাদ গেছে! যা নিয়ে বিস্মিত, ক্ষুব্ধ তারকা সাংসদ অভিযোগের আঙুল তুলেছেন নিজের প্রাক্তন দল আপের দিকে।
উল্লেখ্য, আপের প্রাক্তন সাংসদ রাঘব চাড্ডা তাঁর অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
তবে যে ভোটারদের ঠিকানা স্থায়ীভাবে বদলে গেছে, সেখানে তাঁর নাম পাওয়া গেছে। আগামী বছর পঞ্জাবে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। হয়েছে এসআইআর। গত ১৩ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। প্রায় একুশ লক্ষ ভোটারের নাম সেখানে বাদ গেছে।
নিজের নাম বাদ যাওয়ায় ক্ষুব্ধ রাঘব চাড্ডা আজ সমাজ মাধ্যমে লেখেন, এটা কোন প্রশাসনিক ত্রুটি না, রাজনৈতিক প্রতিহিংসা। আপ-কে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দেগে বলেন, তিনি দল ছাড়ায় ওঁরা রাগে জ্বলে যাচ্ছেন!
আপ এর পালটা জানিয়ে দেয়, এসআইআরের দায়িত্ব নির্বাচন কমিশনের। এতে রাজ্য সরকারের কোন ভূমিকাই নেই।
পঞ্জাব নির্বাচনের আগে উভয় পক্ষের এই চাপান উতরে তপ্ত রাজনৈতিক আবহ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*