টোটোর (Toto) দৌরাত্ম্য ঠেকাতে উদ্যোগ রাজ্যের

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা সহ রাজ্যে টোটোর (Toto) দৌরাত্ম্য ঠেকাতে এবার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সব টোটোকে নম্বর প্লেট দেওয়া হবে বলে পরিবহণ দফতর সূত্রে জানা যায়। আপাতত অস্থায়ীভাবে তা দেওয়া হবে। পরে তা স্থায়ী ভাবে দেওয়া হবে বলে প্রকাশ। এখন রাজ্যে মোট কত টোটো চলে পরিবহণ দফতর তা জানে না। অনেক টোটো নথিভুক্তও হয় না বলে অভিযোগ। এই যান নিয়ে অভিযোগও কম না। তা সত্বেও রাজ্যের কর্মহীন তরুণদের রুজি রোজগারের মাধ্যম তা। এমন কি বহু মহিলা ও টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

একে শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করছে রাজ্য সরকার। প্রাথমিকভাবে এর চিহ্নিতকরণের পর তাদের চলাচলের রাস্তা ঠিক করে দেওয়া হবে।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব টোটো নথিভুক্ত করতে হবে। না হলে ব্যবস্থা নেওয়া হবে।

টোটো বিক্রেতাদেরও শৃঙ্খলার মধ্যে আনতে চায় সরকার। আগামী বছর জানুয়ারির মধ্যে এই সব ব্যবস্থা করা হবে। টোটোগুলিকে বিমার আওতায় আনার ভাবনাও আছে সরকারের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*