পারিবারিক ঝগড়ার জের, নারকেল গাছে চড়ে বসলেন যুবক, দেড় ঘন্টার চেষ্টায় উদ্ধার করল দমকল

Spread the love

রোজদিন ডেস্ক : বাড়িতে ঝগড়া করে রাতের অন্ধকারে আচমকা প্রায় তিনতলা সমান উঁচু নারকেল গাছের মাথায় উঠে পড়লেন যুবক। তাঁকে নামাতে অনেক কসরত করেও ব্যর্থ হলেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। দমকল কর্মীরা এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ওই যুবককে নামিয়ে আনেন। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে হুলস্থুল পড়ে যায় হাওড়ার উলুবেড়িয়ায়।

ওইদিন রাতে বাড়িতে ঝগড়া করে উলুবেড়িয়ার নোনা এলাকার বাসিন্দা ওই যুবক হঠাৎই একটি উঁচু নারকেল গাছের মাথায় উঠে পড়েন। অনেক বলার পড়েও নামতে না চাওয়ায় খবর দেওয়া হয় দমকলে। দমকলকর্মীরা এসে অনেক চেষ্টার পর তাঁকে নামিয়ে আনেন। তাঁকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যুবকের মানসিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*