রোজদিন ডেস্ক :
দুই বিশ্বযুদ্ধেও আঁচ লাগেনি। এবার বিক্ষোভের আগুনে পুড়ে ছাই হয়ে গেল ফ্রান্সের ঐতিহ্য বাহী টাউন হল। দেশে নিত্যপণ্যের অতিরিক্ত মূল্যবৃদ্ধি,শিক্ষা খাতের বাজেট কাটছাঁটের বিরুদ্ধে শনিবার ফ্রান্স জুড়ে তুমুল বিক্ষোভ হয়। এই সময় একদল মুখোশধারী এই ঐতিহ্যবাহী টাউন হলে ভাঙচূর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ১৮৮৩ সালে নির্মিত এই টাউন হল বহু ঘটনার সাক্ষী।
আগুনের তীব্রতায় ভবনটির ৪৩ মিটার উঁচু ঘড়ি ঘরটি ভেঙে পড়ে। ছাদ সম্পূর্ণ ধসে পড়ে, সামনের ও বাইরের দুই তৃতীয়াংশ পুড়ে ছাই হয়ে গেছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তা অক্ষত ছিল, এবার তা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে বেদনাহত ফ্রান্স সহ সারা বিশ্বের সংস্কৃতিপ্রেমী মানুষ।

Be the first to comment