Mumbai, অভিনেতা টাইগার শ্রফ কে নিশানা করে এলোপাথাড়ি গুলি চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : বিখ্যাত অভিনেতা টাইগার শ্রফ কে লক্ষ্য করে রবিবার সন্ধ্যায় তিনজন এলোপাথাড়ি গুলি করে। মুম্বাই এর ব্যস্ত জুহু এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দেয়। সূত্রের খবর, মোটর সাইকেলে এসে তিনজন টাইগার শ্রফ কে এলোপাথাড়ি গুলি করে উধাও হয়।।এতে তাঁর গাড়ির চালক আহত হন। তবে অভিনেতার আঘাত লাগে নি।। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গোষ্ঠী এই আক্রমনের দায় স্বীকার করেছে। সলমান খানের সঙ্গে যাঁরা কাজ করবেন, তাঁদের উদ্দেশ্যে ই এই হুমকি দেওয়া হচ্ছে। এক অডিও বার্তায় শোনা গেছে, ” আমরা ওকে ডেকেছিলাম, ব্যাখ্যা করেছিলাম, কিন্তু ও ( টাইগার শ্রফ!) বোঝেনি। তাই আজ আমরা ওকে তা ভাল করে বুঝিয়ে দিলাম!
সূত্রের খবর, টাইগার শ্রফ একটি ফুটবল খেলার মাঠ থেকে যাওয়ার সময় আচমকা ই তাঁর ওপর এলোপাথাড়ি গুলি চালানো হয়।। কারা এই গুলি চালালো, পুলিশ তদন্ত করছে।
লরেন্স বিষ্ণোই এখন গুজরাটে কারাবন্দি।। বলিউড তারকা সলমন খান কে একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছে।। তাঁর পরিবার এমন কি পোষ্যদের ও রেহাই দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে।
মহারাষ্ট্র র মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস টাইগার শ্রফের ওপর গুলিচালনার ঘটনার রিপোর্ট চেয়েছেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*