রোজদিন ডেস্ক: দশমীর দিন পৃথক পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল পাঁচ জনের। পূর্ব বর্ধমানের বাজিতপুরে এইদিন সকালে বাইক দুর্ঘটনায় বর্ধমান -আরামবাগ রাজ্য সড়কে বাজিতপুর গ্রামের তিন জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। কামাখ্যা রায়(৬১),নাড়ুগোপাল রায় (৪৫)ও শ্রীকান্ত রায় (৪১)এর মর্মান্তিক মৃত্যুতে গোটা গ্রামে হাহাকার। সূত্রের খবর, তিনজনে বাইকে যাওয়ার সময় পেট্রোল নেওয়ার জন্য পাম্পের দিকে যাচ্ছিলেন। বর্ধমান মুখী একটি লরি তাঁদের বাইকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা হয়।
অপর আর একটি দুর্ঘটনায় দুই যুবক জিৎ মাঝি ও মনোজ পাল প্রাণ হারান। মঙ্গলবার গভীর রাতে ঠাকুর দেখে ফেরার সময় একটি গাড়ি তাঁদের বাইকে ধাক্কা দেয়। তাঁরা ভাতারের মহাচান্দার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment