Aged Couple এর আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক: নিমতার কালচার মোড় এলাকায় আগুনে পুড়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন বয়স্ক দম্পতি। স্থানীয় মানুষ জন বৃহস্পতিবার ভোরে তাঁদের বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে দ্রুত তা নেভানোর চেষ্টা করেন। খবর দেন দমকলে।। ওই বাড়ির দোতলায় বয়স্ক দম্পতি ননীগোপাল দাস (৯৬) ও তৃপ্তি দাসের (৮৭) অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*