CPM slams chief minister, ওঁদের মুক্ত চিন্তা নেই, তোপ সুজনের

Spread the love

রোজদিন ডেস্ক: পুজোয় তাঁদের বই এর স্টলে শারদোৎসব লেখা যাবে না বলে সিপিএম কে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তাঁর এই হুঁশিয়ারির পর ই সমাজ মাধ্যমে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রবীন্দ্রনাথ ঠাকুরের ” শারদোৎসব ” এর প্রচ্ছদের ছবি দিয়ে লিখেছেন, শারদোৎসব লেখা যাবে না!
দলের বিশিষ্ট নেতা সুজন চক্রবর্তী তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ওঁদের মুক্ত চিন্তার অভাব৷ ওঁরা বই ভালবাসেন না। মানুষের প্রশ্ন, তাঁদের মুক্ত চিন্তাকে আর এস এস, বিজেপি ভয় পায়, তাই এই আস্ফালন! রাজ্যের মানুষ এই সব হুমকি, আস্ফালন সহ্য করবেন না বলে তাঁরা মনে করেন।
বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী সিপিএম কে আক্রমণ করে বলেন, পুজোয় ওদের বই এর স্টলে পুজো না, শারদোৎসব লেখা হয়। এবার সেখানে পুজো না লিখলে স্টল করতে দিতে তিনি পুজো কমিটি গুলিকে বলবেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা কর্মীদের বদলি সংক্রান্ত বিলের ওপর বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিশানা করে আর ও বলেন, কাশ্মীর মাঙ্গে আজাদি বললে নেতাজির ভাষায় কথা বলা হবে, গান্ধীজির ভাষায় নয়।
তাঁর এই সব হুঁশিয়ারি র ভাষার সমালোচনা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার। সাংস্কৃতিক, শিক্ষা মহলের একাংশ ও এই সব বক্তব্যে বিস্মিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*