রোজদিন ডেস্ক: স্পেনে দুই উচ্চগতিসম্পন্ন ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছেন। গত এক বছরে এটি দ্বিতীয় প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা (Tragic Train Accident in Spain)। মাদ্রিদ ও দক্ষিণের আনদালুসিয়াকে সংযোগকারী রেলপথে বুধবার এই ভয়াবহ দুর্ঘটনা হয়।
দুর্ঘটনাগ্রস্ত ট্রেনগুলির একাধিক কামরা রেলপথ থেকে নীচে পড়ে গেছে। দুটি ট্রেনের একটিতে ১৪৭ জন ও আর একটিতে ৩৯৭ জন যাত্রী ছিলেন।
মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ তাঁর সব কর্মসূচি বাতিল করেছেন। এমন ভয়াবহ দুর্ঘটনায় তিনি স্তম্ভিত জানিয়ে সবার পাশে থাকবেন বলে জানান।

Be the first to comment