রোজদিন ডেস্ক: কর্ণাটক সহ চার রাজ্যের বিধান পরিষদ নির্বাচনে (MLC Election) একটি আসনও না পাওয়ায় কংগ্রেসকে তীব্র কটাক্ষে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনও।
পালটা কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী যদি এতই আত্মবিশ্বাসী, তবে লোকসভা, বিধানসভার ভোট ব্যালট পত্রে করে দেখান।
কর্ণাটকে ক্ষমতাসীন কংগ্রেসের বিধান পরিষদ নির্বাচনে পরাজয় নিয়ে উদ্বেগে দল। বিহারে খাতা খুলেছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। ওই রাজ্যে আরজেডি, মহারাষ্ট্র এএনসিপিও আসন পেয়েছে।
প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারানসি তে চমকপ্রদ ফল করেছে সমাজবাদী দল।
তবে কংগ্রেসের হাত শুন্য থাকায় হতাশ তারা।

Be the first to comment