রোজদিন ডেস্ক, কলকাতা:- সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাট। আর তার জেরে আজ যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। গতকাল থেকেই ট্রেন চলাচল বিঘ্নিত। উবচে পড়ছে যাত্রীদের ভিড়।
সিগন্যাল ব্যবস্থা ঠিকমতো কাজ না করার জেরে হাওড়া স্টেশনের দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করতে হয়েছে। নির্ধারিত সময়ের পরে ছেড়েছে অনেক ট্রেন।দক্ষিণ–পূর্ব রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমে সমস্যা হয়েছে। হাওড়া স্টেশনে আটকে পড়া যাত্রীদের ট্রেন কখন আসবে, আদৌ আসবে কিনা সেটা নিয়েই ধন্দ।
এদিকে গতকাল সকাল থেকেই সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেম কাজ করছে না বলে অভিযোগ। তার জেরে হাওড়া স্টেশন থেকে বহু ট্রেন ছাড়েনি। পরে দুরপাল্লার একাধিক ট্রেন বাতিল হয়ে যায়। অনেক লোকাল ট্রেন দেরিতে ছাড়ছে। তবে সার্বিক পরিস্থিতির জন্য ক্ষোভে ফুঁসছেন ট্রেন যাত্রীরা। হাওড়া স্টেশনে কয়েক হাজার যাত্রীর ভিড় উপচে পড়ছে। কেউ সোমবার রাত থেকে বসে আছেন ট্রেনের জন্য। এখনও পর্যন্ত ট্রেন পাননি। হাওড়া থেকে সাঁতরাগাছি যেতে সময় লাগছে দেড় ঘণ্টার বেশি। দক্ষিণ–পূর্ব রেলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।

Be the first to comment