রোজদিন ডেস্ক, কলকাতা:- তৃণমূল কংগ্রেস অভিযোগ দিল্লির জয়হিন্দ বস্তিতে বাঙালিদের ওপর অমানবিক নির্যাতন হচ্ছে, পানীয় জল-বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ৪ জন প্রতিনিধি সোমবার বেলা তিনটে থেকে ধর্নায় বসেন। তৃণমূল কংগ্রেসের ৪ সাংসদ হলেন সাগরিকা ঘোষ, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সাকেত গোখেল। এঁরা জয় হিন্দ কলোনিতে তাঁরা টানা এই ধর্ণা কর্মসূচিতে অনড়। তাঁরা অভিযোগ করেন বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি-রোহিঙ্গা দাগিয়ে দিয়ে দেশ থেকে তাড়ানোর চক্রান্ত করছে এই বাংলা-বিরোধী বিজেপি।
তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের বক্তব্য, ‘এই অন্যায়-অবিচার চলতে পারে না।বৈধ নথি থাকা সত্ত্বেও কোনও বাঙালিকে হেনস্থা করলে আমরা প্রতিবাদ করব—এবং সরব থাকবো ‘…
এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় ১.৫ কোটির বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা সম্মানের সঙ্গে কাজ করছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই কেউ বাংলাদেশি হয় না।”

Be the first to comment