রোজদিন ডেস্ক, কলকাতা:- সম্প্রতি জর্জিয়ার বাটুমিতে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১০ বিভাগে দেশের হয়ে সোনা জয় করে সর্বার্থ মানি, এবং রুপো পায় ঐশিক মণ্ডল। পড়াশোনার মতো খেলাধুলার ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বিষয়কে উৎসাহ দেন। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এই দুই ক্ষুদে দাবাড়ুকে সংবর্ধনা জানান।
সোমবার ১৪ জুলাই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ ক্রীড়া দপ্তরের এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা।

Be the first to comment