২১ জুলাই শহীদ সমাবেশের আগে আজ তৃণমূলের খুঁটিপুজো

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তাঁর আগে চলতি বছরে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোনও মেগা চমক দেবেন কি না, সেই দিকেই সকলের চোখ রয়েছে। দলের শহিদ দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বোভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে মঙ্গলবার ধর্মতলায় মঞ্চ তৈরির আগে খুঁটিপুজো হলো।

মঙ্গলবার খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূলের যুব নেত্রী জয়া দত্ত ও শ্রেয়া পাণ্ডে-সহ তৃণমূলের কর্মী-সমর্থকেরা।

সম্প্রতি এই সভার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন সুব্রত বক্সী। ধর্মতলায় মেট্রো চ্যানেলে পুলিশের আউটপোস্টে এই বৈঠক হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*