রোজদিন ডেস্ক, কলকাতা:- বিজেপির নতুন রাজ্য সভাপতি পদের দায়িত্ব এসেই বাংলার বাকি বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশে দলের স্পষ্ট স্পষ্ট করলেন শমীক ভট্টাচার্য। একদিকে তৃণমূলকে উৎখাতের ডাক অন্যদিকে বাম, কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলোকেও ‘সতর্ক’ করলেন তিনি।
এদিন সমীক ভট্টাচার্য বলেন, “নো ভোট টু বিজেপি’র আড়ালে যেন তৃণমূলের প্রত্যাবর্তনের রাস্তা তৈরি না হয়। সেই চক্রান্তে পা দেবেন না।” তিনি বলেন, “ভোট কাটার রাজনীতি করে তৃণমূলকে পিছনের দরজা দিয়ে ফিরিয়ে আনা হচ্ছে। সেটা রাজ্যের মানুষের পক্ষে ভয়ঙ্কর।”
এদিন তিনি আরোও বলেন, “আমি বিরোধীদের অনুরোধ করব, নিজেদের দলীয় পতাকা কিছুদিনের জন্য সরিয়ে রেখে একত্রিত হোন। ২৬-এর নির্বাচনে একযোগে তৃণমূলকে বিসর্জন দিন।” বস্তুত, দায়িত্ব নেওয়ার দিন থেকেই শমীক ভট্টাচার্য যে আক্রমণাত্মক মেজাজে রয়েছেন, তাতে স্পষ্ট, আগামী দিনে রাজ্যে বিজেপিকে আরও সংঘবদ্ধ করতে তিনি বদ্ধ পরিকর।

Be the first to comment