রোজদিন ডেস্ক, কলকাতা:- বার্লিনের প্রাসাদে বিয়ে করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রকে বিয়ে করলেন মহুয়া।বিয়ের ছবি প্রকাশ্যে আসার আগে কাকপক্ষীতেও টের পায়নি এই বিয়ের খবরের।
সূত্রের খবর, গত কয়েক বছর ধরে দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল, এবং তাঁদের ঘনিষ্ঠরা জানত যে এই সম্পর্ক বিয়েতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠমহলের দাবি, সবার থেকে আড়ালে একান্তে বিয়ে করার ইচ্ছা থেকেই তাঁরা বেছে নিয়েছেন বার্লিনকে।
পিনাকীর বয়স ৬৫, ৫১ মহুয়ার, দুজনেরই এটি দ্বিতীয় বিবাহ। মহুয়া পূর্বে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান অ্যান্ড চেজে চাকরি করতেন এবং সেখানে ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তাঁর প্রথম বিয়ে হয়েছিল ডেনিশ আর্থিক বিশেষজ্ঞ লার্স ব্রোসেনের সাথে, যা পরে ভেঙে যায়। পিনাকী প্রথমে ওড়িশার সঙ্গীতা মিশ্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যাঁর সঙ্গে তিনিও বিবাহবিচ্ছিন্ন।

Be the first to comment