বিশ্ব পরিবেশ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর, একাধিক কর্মসূচি দেশজুড়ে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ বিশ্বপরিবেশ দিবস। দেশবাসী ও রাজ্যবাসীকে এই দিনের শুভেচ্ছা জানি য়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ বৃক্ষরোপণ কর্মসূচি করেন প্রধানমন্ত্রী। ‘এক পেড় মা কে নাম’ সেখানে বৃক্ষরোপণে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে রাজ্য জুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালনেও দেখা গেল একাধিক কর্মসূচি। রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী পুলক রায় সহ অনেকেই।

চেতলা পার্কে পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি করলেন মেয়র ফিরহাদ হাকিম। অন্যদিকে পরিবেশ দিবসে ৫০০০ বৃক্ষরোপণের কর্মসূচিতে নেতৃত্ব দিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*